Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ১০ নভেম্বর পূর্বানুমতি বা ছুটি ছাড়া ক্লাস না নেওয়া শিক্ষকদের নাম চেয়েছে। নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা কথিত ধর্মঘটের দিন এ নির্দেশ দেওয়া হয়। সব বিভাগ ও ইনস্টিটিউটের প্রধানকে বুধবার ১১ নভেম্বর বিকেল ৪টার মধ্যে রেজিস্ট্রারের কাছে তালিকা পাঠাতে বলা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদের দপ্তর থেকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ ও ইনস্টিটিউটের কিছু শিক্ষক ক্লাস নেননি বলে কর্তৃপক্ষের কাছে তথ্য এসেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই দিনের ক্লাসে অনুপস্থিত শিক্ষকদের বিষয়ে বিভাগ ও ইনস্টিটিউটভিত্তিক তথ্য সংগ্রহ করছে। তবে তালিকা পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে চিঠিতে কিছু উল্লেখ করা হয়নি।

11 Nov 26 1NOJOR.COM

১০ নভেম্বর ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে ঢাবি প্রশাসন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।