Web Analytics

সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও ধানের শীষের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু ভোটগ্রহণের দিন নয়, এটি জনগণের ভাগ্য নির্ধারণের দিন। ১ ফেব্রুয়ারি ছাতক উপজেলা জমিয়তের উদ্যোগে জাউয়াবাজারে আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি জানান, পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই সাধারণ মানুষ বিএনপির প্রার্থীর প্রতি সমর্থন জানাচ্ছেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে জনগণ তাদের ন্যায্য অধিকার ও ভোটাধিকার থেকে বঞ্চিত বলে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির রাজনীতি প্রতিহিংসার নয়, বরং নাগরিক অধিকার ও গণতন্ত্র রক্ষার। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ভোট দিতে ও পাহারা দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

কলিম উদ্দিন মিলন আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমে দেশে একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা শামছুল ইসলাম এবং এতে বিএনপি ও জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

02 Feb 26 1NOJOR.COM

সুনামগঞ্জ-৫ আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের ভাগ্য নির্ধারণের দিন বললেন মিলন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।