Web Analytics

ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে প্রশাসন বুলডোজার দিয়ে প্রায় ৬৩৬ বছরের পুরোনো একটি মসজিদ, একটি ঐতিহাসিক সমাধিসৌধ এবং এক ডজনের বেশি মাজার গুঁড়িয়ে দিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ২০২৮ সালের সিমহস্থ মহাকুম্ভের প্রস্তুতির নামে এ উচ্ছেদ চালানো হয়। অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড ঘটনাটিকে বেআইনি, অন্যায় ও সংবিধানের মৌলিক নীতিবিরোধী বলে নিন্দা জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার ভোর প্রায় ৫টায় রেলওয়ে প্রশাসনের কর্মকর্তারা বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও আধাসামরিক সদস্যদের নিয়ে মাধব নগর রেলওয়ে স্টেশন এলাকায় যান। অভিযানে মসজিদ কালান্দারি এবং ওয়াক্‌ফ সম্পত্তির তত্ত্বাবধায়ক মুতাওয়াল্লির বাসভবনও গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ওয়াক্‌ফ কমিটির সভাপতি কাজী মাওলানা আরিফ নদভী বলেন, জমি-সংক্রান্ত বিরোধটি এখনো ভোপালের ওয়াক্‌ফ ট্রাইব্যুনালে বিচারাধীন। বোর্ড ক্ষতিগ্রস্তদের আইনি ও নৈতিক সহায়তার ঘোষণা দিয়েছে এবং হাইকোর্টে বিষয়টি চ্যালেঞ্জের উদ্যোগকে সমর্থন করেছে। তাদের দাবি, অভিযানে সংবিধানে স্বীকৃত সমতা, ধর্মীয় স্বাধীনতা ও সম্পত্তির অধিকারসংক্রান্ত নীতি লঙ্ঘিত হয়েছে।

26 Nov 26 1NOJOR.COM

উজ্জয়িনীতে ঐতিহাসিক মসজিদ ও মাজার ভাঙায় আইনি সহায়তার ঘোষণা বোর্ডের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।