Web Analytics

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সংসদীয় পদ নিজেদের মধ্যে ভাগাভাগির বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন বিরোধী নেতারা। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের উদ্যোগে হওয়া এ সমঝোতায় নতুন পার্লামেন্টের স্পিকার পদে সাবেক মন্ত্রী মাতান কাহানাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার আগে সাংবাদিকদের আইজেনকোট বলেন, দেশের জটিল পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব জাতীয় জরুরি সরকার গঠনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

এএফপির বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সমঝোতায় আইজেনকোটের সঙ্গে নাফতালি বেনেট, ইয়াইর গোলান, আভিগদর লিবারম্যান ও ইয়াইর লাপিদ অংশ নেন। পার্লামেন্টের ২৬তম অধিবেশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব বণ্টনেও তারা একমত হয়েছেন। হাউস কমিটির চেয়ারম্যান পদে রয় ফোকম্যান, পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান পদে সাবেক প্রতিরক্ষামন্ত্রী লিবারম্যান এবং অর্থ কমিটির চেয়ারম্যান পদে লিরান আভিসার বেন হোরিনের নাম প্রস্তাব করা হয়েছে।

গত ৮ নভেম্বর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের প্রথম সুযোগ দেন আইজেনকোটকে। ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো জোট একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ১২০ সদস্যের নেসেটে সরকার গঠনে ৬১ সদস্যের সমর্থন প্রয়োজন; আইজেনকোটের জোটের ৪৮টি এবং নেতানিয়াহুর জোটের ৫৩টি আসন রয়েছে। আইজেনকোট ২৮ দিন সময় পাবেন, যা প্রয়োজনে আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।

11 Nov 26 1NOJOR.COM

নতুন সরকার গঠনের চেষ্টায় গুরুত্বপূর্ণ সংসদীয় পদ বণ্টনে ঐকমত্যে বিরোধীরা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।