Web Analytics

প্রায় দেড় দশক আগে যাত্রা শুরু হলেও এবারই প্রথমবারের মতো অবকাশকালীন ছুটিতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত এই ছুটি চলবে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, এই সময়ে ট্রাইব্যুনালের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে, তবে রুটিন কাজ চলবে।

আইন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, গত ১৭ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কার্যবিধিতে সংশোধন আনা হয়েছে। এতে নতুনভাবে ৫৯ (এ) ধারা সংযোজন করা হয়েছে, যেখানে অবকাশের বিধান যুক্ত হয়েছে। এই ধারায় বলা হয়েছে, প্রতিবছর ১ জুলাই থেকে ২০ জুলাই এবং ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ট্রাইব্যুনাল ও রেজিস্ট্রি অবকাশ পালন করবে। অবকাশকালেও অন্তত একজন সদস্য বা চেয়ারম্যান কার্যক্রম অব্যাহত রাখবেন।

সংশোধনী অনুযায়ী, কর্মকর্তা ও কর্মচারীরা পালাক্রমে দায়িত্ব পালন করবেন এবং চেয়ারম্যান বা রেজিস্ট্রার দায়িত্ব বণ্টন করবেন। ট্রাইব্যুনালের সদস্যরা বছরের অন্য সময়ে একই মেয়াদের অবকাশ ভোগ করতে পারবেন।

17 Jun 26 1NOJOR.COM

কার্যবিধি সংশোধনের পর প্রথমবার অবকাশে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।