রোববার ভোরে বঙ্গোপসাগরে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস। ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলীয় শহর বিশাখাপত্তনম ও আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়। গাজুয়াকা, মঙ্গলাপালেম, সাগর নগর, পেদ্দা ওয়ালটেয়ার, আরিলোভা, এমভিপি কলোনি ও আপ্পুঘরসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্পের প্রভাব পড়ে। এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভারতীয় সময় সকাল ৫টা ৫ মিনিট ৪৬ সেকেন্ডে ভূমিকম্পটি ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল কাকিনাডা উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে। আনাকাপল্লি, ভিজিয়ানগরম, কাকিনাডা ও কোনাসীমা জেলার কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পের পর কোনো সতর্কতা জারি করা হয়নি এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে।
বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প, অন্ধ্রপ্রদেশ উপকূলে কম্পন অনুভূত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।