ঝিনাইদহের কোটচাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের মিছিলের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। কোটচাঁদপুর থানার উপপরিদর্শক মুজাহিদুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার ভোরে মামলাটি করেন। এতে ৫২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১০০ থেকে ১২০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মামলায় ভারতে পলাতক হাসিনাসহ জেলা ও কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মিছিলের আলামত জব্দের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে এই মামলা করা হয়েছে।
পৃথক অভিযানে ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকালে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহিনসহ ১৫ থেকে ২০ জনকে ব্যানার নিয়ে মিছিল করতে দেখা যায় বলে পুলিশ জানায়। পুলিশ আরও বলেছে, ২১ সেপ্টেম্বর ১০ থেকে ১৫ জনের একটি মিছিল ছত্রভঙ্গ করে ঘটনাস্থল থেকে আটটি লাঠি জব্দ করা হয়।
কোটচাঁদপুরে মিছিলের ঘটনায় হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী মামলা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।