Web Analytics

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর অর্থায়নে পরিচালিত ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের নতুন কর্মসূচি ‘ARISE’-এর প্রথম ধাপে বাংলাদেশ ৩৭৪ কোটি ১৮ লাখ ১০ হাজার টাকা পেতে যাচ্ছে। প্রথম ধাপে এটিই সর্বোচ্চ সহায়তা হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থ প্রধানত উপকূলীয় সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারে ব্যয় করা হবে। শুক্রবার তুরস্কের আনাতালিয়ায় চলমান কপ-৩১ সম্মেলনস্থল থেকে এক বার্তায় এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

ড. সাইমুম পারভেজ বলেন, অর্থটি মূলত বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের কল্যাণে ব্যয় হবে। উপকূলীয় সুরক্ষা ও ম্যানগ্রোভ পুনরুদ্ধারের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং অভিযোজন সক্ষমতা বাড়াতে তহবিলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি এই অর্থায়নকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও সরকারের কূটনৈতিক প্রচেষ্টার ফল বলে উল্লেখ করেন। সূত্রে বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও উপকূলীয় ভাঙনের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। সংশ্লিষ্টদের মতে, ARISE-এর অর্থায়ন উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও সহনশীলতা বৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি করবে।

13 Nov 26 1NOJOR.COM

উপকূলীয় সুরক্ষা, ম্যানগ্রোভ ও জলবায়ু অভিযোজনে ৩৭৪ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।