Web Analytics

খুলনার খালিশপুরস্থ পোর্ট অডিটোরিয়ামে শনিবার উৎসবমুখর পরিবেশে মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ এবং কর্মকর্তাদের দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা বলেন, অ্যাসোসিয়েশনের ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও কল্যাণ বৃদ্ধি করা সম্ভব। ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সাধারণ সভার আনুষ্ঠানিকতা শেষে এক আনন্দঘন পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে কর্মকর্তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন। আয়োজকদের মতে, এ ধরনের অনুষ্ঠান পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সৌহার্দ্য বৃদ্ধি এবং পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করে।

03 May 26 1NOJOR.COM

খুলনায় মোংলা বন্দর অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।