Web Analytics

লেবানন–ইসরাইল সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। হিজবুল্লাহ একসাথে শতাধিক রকেট নিক্ষেপ করে ইসরাইলের উত্তরাঞ্চলে সরাসরি আঘাত হেনেছে, ফলে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা চাপে পড়ে। হাইফা, আকরে ও ক্রাইয়ট অঞ্চলে সতর্কবার্তা জারি হয়, নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্কুল ও অফিস বন্ধ হয়ে যায়। হামলায় ড্রোন, স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ও কমান্ডো অপারেশনও অন্তর্ভুক্ত ছিল। ইসরাইলি অ্যাম্বুলেন্স সার্ভিস ‘মেগান ডেভিড অ্যাডম’ জানিয়েছে, অন্তত ১৬ জন আহত হয়েছেন।

ইসরাইলি গোয়েন্দারা জানিয়েছেন, হিজবুল্লাহর রকেটগুলো ভারী ও দীর্ঘ-পাল্লার, যা দক্ষিণ ইসরাইল পর্যন্ত পৌঁছাতে সক্ষম। সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, গাজা ও লেবানন দুই ফ্রন্টে একসাথে যুদ্ধ ইসরাইলের জন্য কঠিন হবে। এতে হাইফা–গ্যালিলি অঞ্চলের শিল্প অর্থনীতি ৩০–৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। মার্কিন প্রশাসন ইসরাইলকে হিজবুল্লাহর সঙ্গে সরাসরি যুদ্ধে না জড়ানোর পরামর্শ দিয়েছে।

অন্যদিকে লেবাননে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। সীমান্ত এলাকায় মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে।

12 Mar 26 1NOJOR.COM

হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলায় আয়রন ডোম চাপে, লেবানন–ইসরাইল সংঘাত তীব্র

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।