Web Analytics

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন। জাতীয় সংসদ সচিবালয়ের বুধবারের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৯ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আসন্ন অধিবেশনটি সংক্ষিপ্ত হবে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়। সাংবিধানিক বিধান অনুযায়ী, দুটি অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হতে পারে না। সেই বাধ্যবাধকতার মধ্যেই ৯ নভেম্বর চতুর্থ অধিবেশন বসছে।

14 Oct 26 1NOJOR.COM

১৩তম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় শুরু হবে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।