২০২৬ সালের ১২ মার্চ সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে ৩–০ গোলে হারিয়ে দারুণ এক জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। উরুগুইয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে করেন ম্যাচের তিনটি গোল, যা তার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যামকে ছাড়াই মাঠে নামা রিয়াল শুরু থেকেই আধিপত্য দেখায়।
২০ মিনিটে প্রথম গোল করেন ভালভার্দে, সাত মিনিট পর ভিনিসিয়ুস জুনিয়রের তৈরি করা আক্রমণ থেকে দ্বিতীয় গোল এবং ৪২ মিনিটে ব্রাহিম দিয়াজের ক্রস থেকে তৃতীয় গোলটি করেন তিনি। দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস জুনিয়র পেনাল্টি মিস করেন, অন্যদিকে সিটির আর্লিং হালান্ডের প্রচেষ্টা রুডিগার ঠেকিয়ে দেন। শেষ পর্যন্ত ৩–০ ব্যবধানেই জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।
আগামী মঙ্গলবার ম্যানচেস্টারে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল, যেখানে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জের সামনে থাকবে ম্যানচেস্টার সিটি।
ভালভার্দের হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটিকে ৩–০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।