Web Analytics

কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার মায়ের জন্য ভিসা সহায়তার ব্যবস্থা করছে মার্কিন প্রশাসন। ২০২৬ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে কেপ ভার্দের ঐতিহাসিক ১-১ ড্রয়ের পর ভোজিনিয়া জানান, কঠোর মার্কিন ভিসা নীতি ও উচ্চ জামানতের কারণে তার মা মাঠে উপস্থিত থাকতে পারেননি। এই আবেগঘন বক্তব্য প্রকাশের পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব দিয়ে পদক্ষেপ নেয়।

সিএনএন-এর বরাতে জানা যায়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন প্রতিনিধি ভোজিনিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ভিসা প্রক্রিয়ায় কূটনৈতিক সহায়তার আশ্বাস দিয়েছেন। ট্রাম্প প্রশাসনের সময় অবৈধ অভিবাসন রোধে কেপ ভার্দেসহ প্রায় ৫০টি দেশের নাগরিকদের জন্য সর্বোচ্চ ১৫ হাজার ডলার জামানতের নিয়ম চালু হয়েছিল। তবে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের নিকটাত্মীয়দের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

তবে ভোজিনিয়ার মায়ের ভিসা আবেদন এখনো সিস্টেমে নেই, কারণ তার বৈধ পাসপোর্ট নেই এবং নতুন পাসপোর্ট তৈরির প্রক্রিয়া চলছে। পাসপোর্ট জটিলতা কেটে গেলে তিনি দ্রুতই মাঠে ছেলের খেলা উপভোগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

18 Jun 26 1NOJOR.COM

বিশ্বকাপে ভোজিনিয়ার মায়ের ভিসা সহায়তায় এগিয়ে এলো যুক্তরাষ্ট্র

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।