Web Analytics

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আগামীকাল অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যেকোনো নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা প্রতিহত করার নির্দেশ দিয়েছেন। বুধবার রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বিজিবির একাধিক নির্বাচনি বেইজ ক্যাম্প পরিদর্শনকালে তিনি এই নির্দেশনা দেন।

তিনি মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা হাজী ক্যাম্প এবং গাজীপুরের টঙ্গীতে স্থাপিত বেইজ ক্যাম্পগুলো পরিদর্শন করে বিজিবির প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপারেশনাল সক্ষমতা পর্যালোচনা করেন। নির্বাচনকালীন নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো গাফিলতি গ্রহণযোগ্য হবে না।

ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সর্বাধিক টহল ও চেকপোস্ট স্থাপনের নির্দেশ দেন তিনি। পাশাপাশি ভোটার ও সাধারণ জনগণের সঙ্গে ভদ্র, মানবিক ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া ও জননিরাপত্তা রক্ষায় বিজিবির সততা ও পেশাদারিত্বের ওপর আস্থা প্রকাশ করেন।

11 Feb 26 1NOJOR.COM

জাতীয় নির্বাচনে শান্তি বজায়ে কঠোর নিরাপত্তা নির্দেশ দিলেন বিজিবি প্রধান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।