Web Analytics

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে দেশব্যাপী সব বৈশাখী অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৮ এপ্রিল ২০২৬ তারিখে সচিবালয়ে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল ও রবীন্দ্র সরোবরসহ সব অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে এবং বিকেল ৫টার পর নতুন কেউ প্রবেশ করতে পারবে না। দেশব্যাপী ফানুস, আতশবাজি, গ্যাস বেলুন ও ভুভুজেলা নিষিদ্ধ করা হয়েছে। চারুকলা অনুষদের শোভাযাত্রায় মুখোশ পরে অংশ নেওয়া যাবে না। নিরাপত্তার জন্য ডগ স্কোয়াড, সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার এবং মোবাইল কোর্ট পরিচালনার ব্যবস্থা থাকবে।

বড় অনুষ্ঠানস্থলে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম মোতায়েন থাকবে। ১৪ এপ্রিল টিএসসি মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে এবং দর্শনার্থীদের ব্যাগ, লাইটার বা দিয়াশলাই বহন না করার অনুরোধ জানানো হয়েছে।

10 Apr 26 1NOJOR.COM

নিরাপত্তার জন্য সন্ধ্যা ৬টার মধ্যে সব বৈশাখী অনুষ্ঠান শেষের নির্দেশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।