Web Analytics

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্যে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি) গঠিত হয়েছে। মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন দৈনিকের সম্পাদকরা এই সিদ্ধান্ত নেন। বৈঠকে যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানকে আহ্বায়ক এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন নয়া দিগন্ত, কালের কণ্ঠ, যুগান্তর, প্রতিদিনের বাংলাদেশ, সংগ্রাম, নিউ নেশন, ওয়াদা, মানব কণ্ঠ, লোকসমাজ, ডেইলি পিপলস ভিউ ও জালালাবাদ পত্রিকার সম্পাদকরা। সম্পাদকরা জানান, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনামলে সংবাদমাধ্যমের যে অবক্ষয় ঘটেছে, তা থেকে উত্তরণের জন্য এই সংগঠন গঠন জরুরি হয়ে পড়েছে।

বৈঠকে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ এবং জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সম্পাদকদের নিয়ে দ্রুত একটি জাতীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

02 Jun 26 1NOJOR.COM

সংবাদপত্রের স্বাধীনতা ও সম্পাদকদের স্বার্থে ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠিত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।