Web Analytics

মিয়ানমারের সামরিক জান্তার ওপর চাপ বৃদ্ধি ও গণতন্ত্রপন্থি আন্দোলনের প্রতি সমর্থন জোরদার করতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ‘ব্রেভ বার্মা অ্যাক্ট’ পাস করেছে। মিশিগানের রিপাবলিকান আইনপ্রণেতা বিল হুইজেঙ্গা গত বছরের মে মাসে বিলটি উত্থাপন করেন। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের যৌথ উদ্যোগে আনা বিলটি সোমবার গৃহীত হয় বলে মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম জানিয়েছে। বিলটি এখন সিনেটে যাবে, অনুমোদন পেলে প্রেসিডেন্টের স্বাক্ষরের পর এটি আইনে পরিণত হবে।

আইন কার্যকর হলে প্রেসিডেন্ট আগামী সাত বছর মিয়ানমারের তেল ও গ্যাস সংস্থা, মিয়ানমার ইকোনমিক ব্যাংক এবং জেট-জ্বালানি খাতে নিষেধাজ্ঞা আরও কঠোর করার বিষয়ে প্রতি বছর সিদ্ধান্ত নিতে পারবেন। বর্তমান নিষেধাজ্ঞার মেয়াদ ২০৩২ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো এবং তা আরও কঠোর করার সুযোগও তৈরি হবে।

এ আইনের আওতায় রাষ্ট্রদূত পদমর্যাদার একজন বিশেষ দূত নিয়োগের সুযোগ থাকবে, যিনি নিষেধাজ্ঞা, অস্ত্র কেনাবেচা, মানবিক সহায়তা ও কূটনৈতিক যোগাযোগ সমন্বয় করবেন। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলে যুক্তরাষ্ট্রের নির্বাহী পরিচালক মিয়ানমারের অংশীদারিত্ব বৃদ্ধির যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করবেন, যতদিন দেশটিতে ২০২১ সালের অভ্যুত্থানে গঠিত স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল ক্ষমতায় থাকবে।

15 Feb 26 1NOJOR.COM

মিয়ানমার জান্তার ওপর নিষেধাজ্ঞা জোরদারে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে বিল পাস

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।