ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সামরিক হামলার শিকার হওয়া সত্ত্বেও তেহরান কূটনৈতিক আলোচনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। পাকিস্তানের ইসলামাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এ কথা বলেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, গত দুই বছর ধরে ইরান কূটনীতির মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার অঙ্গীকার বজায় রেখেছে।
আরাগচি অভিযোগ করেন, ওয়াশিংটন আগ্রাসন, হুমকি, হত্যাকাণ্ড ও অর্থনৈতিক অবরোধের পথ বেছে নিয়েছে। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই ইরানের নীতি। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধ শুরু করার পর ইরান কেবল সেই দেশগুলোর সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, যেখান থেকে ইরানের ওপর আক্রমণ করা হয়েছিল বলে তিনি দাবি করেন।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, অঞ্চলের কোনো দেশের ভূখণ্ড, আকাশসীমা বা স্থাপনা অন্য দেশের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করা উচিত নয়। হরমুজ প্রণালীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সেখানে সৃষ্ট অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রের বৈরী নীতি এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন দায়ী।
যুক্তরাষ্ট্রের আগ্রাসনের অভিযোগের মধ্যেও কূটনীতিতে অটল থাকার কথা বলল ইরান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।