শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, গণহত্যাকারীদের বিচার দ্রুত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সভার কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যার সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন জানান, চলতি নভেম্বর থেকে শুরু হয়ে পুরো ডিসেম্বরজুড়ে সব জেলা ও মহানগরে এ কর্মসূচি চলবে।
আখতার হোসেন বলেন, বিক্ষোভ ও প্রতিবাদ সভার পাশাপাশি এনসিপির নিয়মিত সাংগঠনিক কার্যক্রম এবং বিভিন্ন দিবসকেন্দ্রিক কর্মসূচিও যথারীতি পালিত হবে। তিনি বলেন, দলটি পতিত ফ্যাসিবাদী শক্তি ও আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকবে।
এনসিপির সদস্য সচিব বলেন, প্রয়োজনে বাংলাদেশের সব জনতাকে সঙ্গে নিয়ে রাজপথ দখলে রেখে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা হবে। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া পতিত ফ্যাসিবাদী শক্তি, আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সন্ত্রাস চালাচ্ছে। তাদের পুনরায় মাথা উঁচু করে দাঁড়ানো ঠেকাতে এনসিপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় থাকবেন বলে তিনি জানান।
রায়, বিচার ও গঙ্গা চুক্তির দাবিতে নভেম্বর-ডিসেম্বরে এনসিপির দেশব্যাপী কর্মসূচি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।