Web Analytics

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। ছয় মাসের জন্য তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছেন। মঙ্গলবার ঢাকার হোটেল শেরাটনে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর উপস্থিতিতে তিনি চুক্তিতে সই করেন। এই সময়ে নগদের বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম ও গ্রাহকদের সঙ্গে সম্পৃক্ততার উদ্যোগে অংশ নেবেন জামাল।

নগদ জানিয়েছে, জামাল ভূঁইয়াকে যুক্ত করে তরুণ সমাজ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরতে চায় তারা। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর জামাল উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, তিনি আগে নগদের সঙ্গে কাজ করেছেন এবং এবার চুক্তি করতে পেরে আনন্দিত ও সম্মানিত বোধ করছেন। তিনি নগদের আগের বিশ্বকাপভিত্তিক একটি ক্যাম্পেইনকেও চমৎকার বলে উল্লেখ করেন।

জামাল বলেন, উদ্ভাবন ও গ্রাহকবান্ধব সেবার মাধ্যমে নগদ বাংলাদেশে ডিজিটাল লেনদেনে পরিবর্তন এনেছে। মো. মোতাছিম বিল্লাহ বলেন, নগদ বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে এবং ভবিষ্যতে আরও তারকা খেলোয়াড়কে নগদ পরিবারের সঙ্গে যুক্ত করবে। তিনি দেশের সব পর্যায়ের ক্রীড়া ও ক্রীড়াবিদদের পাশে থাকার কথাও জানান।

02 Sep 26 1NOJOR.COM

ছয় মাসের জন্য নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জামাল ভূঁইয়া

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।