Web Analytics

যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুরে অবস্থিত তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামারে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। তিনি জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে এই দাবি উত্থাপন করেন। জনবল সংকট, অব্যবস্থাপনা ও দীর্ঘদিনের অবহেলায় খামারটির কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, এখানে বিশ্ববিদ্যালয় স্থাপন করলে অব্যবহৃত সম্পদ কাজে লাগানো যাবে এবং কৃষি শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

১৯৮০ সালের ১৯ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান খামারটির উদ্বোধন করেন। বাংলাদেশ সরকার ও তৎকালীন ইউরোপীয় অর্থনৈতিক ইউনিয়নের সহায়তায় প্রতিষ্ঠিত এই খামারের আয়তন ৬৩ দশমিক ৭০ হেক্টর, যার মধ্যে প্রায় ১৪ দশমিক ৭২ হেক্টর জমি অব্যবহৃত। বর্তমানে এখানে পাঁচটি ডিসিপ্লিনে গবেষণা পরিচালিত হয় এবং প্রশিক্ষণ কেন্দ্রটিতে একসঙ্গে ১২০ জন থাকার ব্যবস্থা রয়েছে। স্থানীয় সাংবাদিক ও কৃষি কর্মকর্তারা মনে করেন, বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে সহজেই একটি কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব।

তারা আরও জানান, খামারের পাশের মর্জাদ বাওড় মৎস্য গবেষণার জন্য উপযোগী এবং পতিত জমিতে গবাদি পশু ও হাঁস-মুরগি বিষয়ক গবেষণাও চালানো যেতে পারে।

22 Apr 26 1NOJOR.COM

যশোরের জগদীশপুর তুলা খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি সংসদ সদস্যের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।