Web Analytics

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে যুক্তরাষ্ট্রের একটি পানির নিচের ড্রোন জব্দ করেছে ইরান। জব্দ হওয়া যানটি ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিরক্ষা প্রতিষ্ঠান অ্যান্ডুরিলের তৈরি ডাইভ-এলডি, একটি বড় স্বয়ংক্রিয় পানির নিচের যান। বিপ্লবী গার্ডের নৌবাহিনী এটিকে মার্কিন ‘সন্ত্রাসী’ বাহিনীর আধুনিক, বুদ্ধিমান ও চালকবিহীন সাবমেরিন বলে বর্ণনা করেছে।

পেন্টাগনের এক মুখপাত্র বলেন, আঞ্চলিক জলসীমা পর্যবেক্ষণের সময় ড্রোনটি এক দিনেরও বেশি আগে বিকল হয়ে যায়। তাঁর ভাষ্য অনুযায়ী, এটি পুরোনো মডেলের ছিল, সংবেদনশীল তথ্য সংগ্রহের সক্ষমতা বা রাডার সরঞ্জাম এতে ছিল না। অ্যান্ডুরিলও একটি যান হারানোর কথা নিশ্চিত করলেও ঘটনাটির গুরুত্ব কমিয়ে দেখিয়েছে।

অ্যান্ডুরিল বলেছে, ডাইভ-এলডি বিপজ্জনক পরিবেশে পরিচালনার জন্য তৈরি একটি ‘অ্যাট্রিটেবল’ স্বয়ংক্রিয় ব্যবস্থা, যেখানে যান হারানোর সম্ভাবনা বিবেচনায় থাকে। ১৯ ফুট দীর্ঘ যানটি মাইন শনাক্ত ও নিষ্ক্রিয়করণ, সমুদ্রতলের মানচিত্র তৈরি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং পানির নিচের কেবল ও পাইপলাইন পরিদর্শনে ব্যবহার করা যায়। এটি সর্বোচ্চ ১০ দিন পানির নিচে কাজ করতে এবং ৬ হাজার মিটার গভীরে ডুব দিতে পারে।

09 Sep 26 1NOJOR.COM

হরমুজ প্রণালির প্রবেশমুখে মার্কিন ডাইভ-এলডি ড্রোন জব্দের দাবি ইরানের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।