Web Analytics

ইতালীয় প্রতিষ্ঠান দ্য এজ কোম্পানি বাংলাদেশের বিমানবন্দরগুলোতে বার্ড কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম (বিসিএমএস) স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা ও বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর মধ্যে বৈঠকে এই আলোচনা হয়। একই বৈঠকে ইতালির আরেক প্রতিষ্ঠান ফ্লাইঅন অ্যারো বাংলাদেশি টেকনিশিয়ানদের দক্ষতা উন্নয়নে একটি প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা তুলে ধরে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও ইতালির দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। রাষ্ট্রদূত ইতালির অর্থনীতিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি কর্মীর অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। মন্ত্রী বিমান খাতের উন্নয়নে ইতালির সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ জানান এবং পিপিপি মডেলে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

বৈঠকে ঢাকা-রোম রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। রাষ্ট্রদূত এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

22 Jun 26 1NOJOR.COM

বাংলাদেশের বিমানবন্দরে পাখি নিয়ন্ত্রণ ব্যবস্থা ও প্রশিক্ষণ একাডেমি স্থাপনে ইতালির আগ্রহ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।