Web Analytics

বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করেছে। ৩০ জুন পর্যন্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মোট পরিসম্পদ ছিল ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা, যা এক বছর আগে ছিল ১৪ কোটি এক লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা। অর্থাৎ এক বছরে তাঁর সম্পদ বেড়েছে এক কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকা। তিনি জানিয়েছেন, সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী বা মেয়াদি আমানতে বৃদ্ধি এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ার ইত্যাদি কারণে এই বৃদ্ধি ঘটেছে। তাঁর স্ত্রী আফরোজী ইউনূসের সম্পদ এক বছরে কমে দাঁড়িয়েছে এক কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকায়, যা আগের অর্থবছরে ছিল দুই কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা।

আয়কর আইনে বলা হয়েছে, একজন করদাতার স্থাবর-অস্থাবর, আর্থিক ও মূলধনী সম্পত্তির সমষ্টিই পরিসম্পদ। ২০২৪ সালের ২৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে ঘোষণা দিয়েছিলেন যে সব উপদেষ্টা দ্রুত তাঁদের সম্পদের বিবরণী প্রকাশ করবেন। তিনি আরও জানিয়েছিলেন, ভবিষ্যতে সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও এটি নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে এবং সংবিধানের ৭৭ অনুচ্ছেদ অনুযায়ী ন্যায়পাল নিয়োগের জন্য অধ্যাদেশ প্রণয়ন করা হবে।

10 Feb 26 1NOJOR.COM

অন্তর্বর্তী উপদেষ্টাদের সম্পদ প্রকাশ, ইউনূসের সম্পদ এক বছরে বেড়েছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।