Web Analytics

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, বাংলাদেশের ব্যাংকিং খাতের সংস্কার কার্যক্রম কমিশনের আওতায় আনা হবে। তিনি রোববার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে আয়োজিত ‘ব্যাংক খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন। স্বপন বলেন, ব্যাংকিং খাতের সুশাসন রাষ্ট্রের সামগ্রিক সুশাসনের সঙ্গে সম্পর্কিত এবং কমিশন ছাড়া কার্যকর সংস্কার সম্ভব নয়।

সেমিনারে বক্তারা বলেন, দেশের অর্থায়নের মূল উৎস ব্যাংক খাত, কারণ পুঁজিবাজার ও বন্ড বাজার এখনো প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মামদুদুর রশীদ জানান, ২০২০ সাল থেকে ব্যাংক খাত নানা চাপের মুখে রয়েছে। সুশাসনের অভাব, স্বচ্ছতার ঘাটতি ও নৈতিক স্খলনই বর্তমান সংকটের মূল কারণ। ২০২৩ সালে খেলাপি ঋণের হার ছিল ১১ শতাংশ, যা ২০২৫ সালে বেড়ে ৩৫ শতাংশে পৌঁছেছে।

সেমিনারে আরও জানানো হয়, অন্তত ১৪টি ব্যাংক ও ২০টি আর্থিক প্রতিষ্ঠান সময়মতো আমানত ফেরত দিতে পারছে না। পরিস্থিতি আরও অবনত হলে অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করা হয়।

07 Jun 26 1NOJOR.COM

ব্যাংক খাত সংস্কার কমিশনের আওতায় আনবে সরকার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।