Web Analytics

ডেনমার্কভিত্তিক অ্যালায়েন্স অব ডেমোক্রেসিস ফাউন্ডেশন প্রকাশিত এক আন্তর্জাতিক জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে টানা দ্বিতীয় বছরের মতো যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ভাবমূর্তি অবনতি হয়েছে। শুক্রবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতি বৈশ্বিক দৃষ্টিভঙ্গি রাশিয়ার চেয়েও নেতিবাচক। গণতন্ত্রবিষয়ক এই বার্ষিক জরিপটি পরিচালনা করেছে পোলিং প্রতিষ্ঠান নিরা ডেটা, যা ১৯ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ৯৮টি দেশে ৯৪ হাজারের বেশি মানুষের মতামত সংগ্রহ করেছে।

জরিপে অংশগ্রহণকারীরা কোন দেশকে বিশ্বের সবচেয়ে বড় হুমকি মনে করেন—এই প্রশ্নে রাশিয়া ও ইসরায়েলের পর যুক্তরাষ্ট্রের নাম উঠে এসেছে। সংস্থার প্রতিষ্ঠাতা ও ন্যাটোর সাবেক মহাসচিব অ্যান্ডারস ফগ রাসমুসেন বলেন, যুক্তরাষ্ট্রের ভাবমূর্তির এই দ্রুত পতন দুঃখজনক হলেও বিস্ময়কর নয়। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের শুল্কনীতি, গ্রিনল্যান্ড দখলের হুমকি, ইউক্রেন সহায়তা হ্রাস এবং ইরানবিরোধী পদক্ষেপ ট্রান্স-আটলান্টিক সম্পর্ককে অস্থির করেছে।

গণতন্ত্র সূচকে যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতা দুই বছর আগের প্লাস ২২ শতাংশ থেকে নেমে মাইনাস ১৬ শতাংশে দাঁড়িয়েছে, যেখানে রাশিয়ার অবস্থান মাইনাস ১১ শতাংশ এবং চীনের প্লাস ৭ শতাংশ। প্রতিবেদনটি ১২ মে অনুষ্ঠিতব্য কোপেনহেগেন ডেমোক্রেসি সামিটের আগে প্রকাশিত হয়।

09 May 26 1NOJOR.COM

জরিপে ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি রাশিয়ার নিচে নেমেছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।