Web Analytics

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি জানিয়েছে শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রণালীটি বন্ধ থাকবে। সংস্থাটি অভিযোগ করে, আগের দিন কয়েকটি জাহাজ প্রণালি অতিক্রম করলেও যুক্তরাষ্ট্র ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করেনি, যা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন।

আইআরজিসি সতর্ক করে বলেছে, পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থানরত কোনো জাহাজ যেন তাদের নোঙর স্থান ত্যাগ না করে। হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়াকে শত্রুর সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে এবং এমন জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে। সংস্থাটি আরও জানিয়েছে, জাহাজগুলোকে কেবল আইআরজিসি নৌবাহিনীর আনুষ্ঠানিক বার্তা ও চ্যানেল ১৬-এর নির্দেশনা অনুসরণ করতে হবে।

আইআরজিসি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বক্তব্যকে অবিশ্বাস্য বলে উল্লেখ করেছে এবং জানিয়েছে, হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর সংক্রান্ত বিষয়ে তার বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা নেই।

19 Apr 26 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে হরমুজ প্রণালি বন্ধ করল আইআরজিসি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।