Web Analytics

তেহরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে ইরানে হামলা চালাতে ইসরাইলকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। আনাদোলু সংস্থার বরাতে একাধিক মার্কিন গণমাধ্যম জানিয়েছে, গত ডিসেম্বরের এক বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এই আশ্বাস দেন। বিষয়টি মূলত ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার প্রেক্ষিতে উঠে আসে।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হলো যুক্তরাষ্ট্র কীভাবে প্রযুক্তিগত ও কূটনৈতিকভাবে এমন অভিযানে সহায়তা করতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রস্তাবিত সহযোগিতার মধ্যে রয়েছে ইসরাইলি বিমানের পাল্লা বাড়াতে আকাশপথে জ্বালানি সরবরাহ এবং প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে আকাশপথ ব্যবহারের অনুমতি পাওয়া।

তবে জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা ইরানে হামলার জন্য তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না, যা অভিযানের পরিকল্পনায় জটিলতা তৈরি করতে পারে।

16 Feb 26 1NOJOR.COM

তেহরান আলোচনা ব্যর্থ হলে ইরানে হামলায় ইসরাইলকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।