Web Analytics

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান দেশে ফেরার পর থেকে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সিলেট নগরীর বিভিন্ন স্থানে দিনব্যাপী গণসংযোগকালে তিনি বলেন, সাধারণ মানুষ ধানের শীষে ভোট দিতে উন্মুখ হয়ে আছে।

পাঠানটুলা এলাকা থেকে তার নেতৃত্বে শুরু হওয়া এই কর্মসূচি বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল মিছিলে পরিণত হয়। মিছিলটি কয়েক কিলোমিটারজুড়ে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন এলাকার নারীরা বাসা থেকে ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানান। তারা জানান, প্রায় দেড় যুগ পর এবার তারা ভোট দিতে আগ্রহী। মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতারা মিছিলে অংশ নেন।

এদিকে, সোমবার রাতে লাক্কাতুরা চা বাগানের শত শত শ্রমিক এক জনসভায় ধানের শীষ প্রতীকে পূর্ণ সমর্থন জানান এবং বিজয়ের জন্য ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।

28 Jan 26 1NOJOR.COM

তারেক রহমান দেশে ফেরায় সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি মুক্তাদিরের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।