Web Analytics

এক নারী আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানার বিষয়টি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন উপস্থাপন করার পর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এজলাস ত্যাগ করে। মঙ্গলবার দুপুর ১২টার পর আপিল বিভাগের আদালতকক্ষে এ ঘটনা ঘটে বলে সাংবাদিকদের জানান খোকন।

খোকনের ভাষ্য অনুযায়ী, কার্যতালিকার প্রথম মামলায় সকালে ওই নারী আইনজীবীর বিরুদ্ধে পাঁচ লাখ টাকা কস্ট আরোপ করা হয়। ১৩ নম্বর মামলা শেষ হওয়ার পর তিনি প্রধান বিচারপতির কাছে জরিমানা মওকুফের আবেদন করেন এবং বলেন, জুনিয়র আইনজীবীর জন্য এ অঙ্ক বেশি। তিনি আরও বলেন, আগে আপিল বিভাগে ১১ বিচারপতির তিনটি বেঞ্চ ছিল, এখন একটি বেঞ্চ থাকায় মামলা শুনানি ও আইনজীবীদের আয় কমেছে।

নিকাহ রেজিস্ট্রার নিয়োগসংক্রান্ত একই ঘটনায় একাধিক রিট করায় তথ্য গোপন ও প্রতারণার অভিযোগে রিটকারী মোহাম্মদ নুর আলম এবং তাঁর আইনজীবী সুফিয়া আহামেদকে পাঁচ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করে আপিল বিভাগ। জরিমানার অর্থ ৩০ দিনের মধ্যে ঢাকা শিশু হাসপাতালে জমা দিতে বলা হয়েছে। নুর আলমের পক্ষে খোকন আইনজীবী ছিলেন।

08 Sep 26 1NOJOR.COM

আইনজীবীর পাঁচ লাখ টাকা জরিমানার প্রসঙ্গ উঠতেই এজলাস ছাড়ল আপিল বিভাগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।