গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর বলেছেন, ১৭ বছর পর দেশের শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন আসছে। তিনি জানান, শিক্ষার মান উন্নয়নে শুধু একাডেমিক নয়, খেলাধুলা, মানসিক বিকাশ ও জ্ঞান অর্জনের দিকেও গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ বিকাশ ঘটলে শিক্ষার মান সব দিক থেকে উন্নত হবে। এজন্য যা যা প্রয়োজন, তা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
শনিবার সকাল ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে গোপালগঞ্জ শহরের ১০২নং বীনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গোপালগঞ্জের উন্নয়নে সব কিছু করা হবে এবং প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, গোপালগঞ্জকে আলাদা দৃষ্টিতে দেখা হবে না।
অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা পদ্ধতিতে পরিবর্তনের ঘোষণা দিলেন এমপি বাবর
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।