বাংলাদেশ পুলিশের চলমান বিশেষ অভিযানে ১ মে থেকে ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ৩৯ হাজার ২৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে অন্যান্য মামলা ও অভিযানে গ্রেপ্তার হয়েছেন আরও ১ লাখ ২ হাজার ৭২২ জন। বিশেষ অভিযান এবং অন্যান্য মামলা মিলিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জন।
পুলিশের দেওয়া তথ্যে বলা হয়েছে, এ সময়ে ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল এবং সোয়া দুই কেজি গানপাউডার উদ্ধার করা হয়েছে। এছাড়া ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বোমা উদ্ধার হয়েছে।
উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে ১০১টি পিস্তল, ৯২টি বন্দুক, ৩৮টি এলজি, ৩৫টি শুটারগান ও ১৯টি রিভলভার রয়েছে। পুলিশ ৯১ লাখ ২২ হাজার ৯৯৬ পিস ইয়াবাসহ হেরোইন, ফেনসিডিল, বিদেশি ও দেশি মদ এবং গাঁজাও উদ্ধারের কথা জানিয়েছে। এসব মাদক উদ্ধারের ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা হয়েছে এবং ২৪ হাজার ৮২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিশেষ অভিযানে ৩৯,২৬৭ গ্রেপ্তার; মোট গ্রেপ্তার ১,৪১,৯৮৯ বলে পুলিশের তথ্য
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।