Web Analytics

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের কামারহাট বাজারে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে কাপড়, মুদিদোকান ও ইলেকট্রনিক সামগ্রীর প্রায় ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাহারের দোকানে থাকা গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাহারের দোকান থেকেই বিস্ফোরণটি ঘটে। জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান বলেন, ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

25 Feb 26 1NOJOR.COM

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ দোকান পুড়ে ছাই

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।