Web Analytics

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) প্রথম সাধারণ সভা সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রকাশিত ২৯টি দৈনিক পত্রিকার সম্পাদক এতে অংশ নেন। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান সভাপতি এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ওয়াদা সম্পাদক শফিকুল আলম কোষাধ্যক্ষ নির্বাচিত হন। উপস্থিত সম্পাদকেরা সংশোধনীসহ এনইসির গঠনতন্ত্র অনুমোদন করেন।

সভায় সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মানোন্নয়নের বিষয়ে সম্পাদকরা পরামর্শ দেন। মাহমুদুর রহমান বলেন, সংগঠনটি বিস্তৃত করা, সাংবাদিকদের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং স্বাধীন সাংবাদিকতার জন্য সম্পাদকদের ঐক্যবদ্ধ রাখাই উদ্যোগটির লক্ষ্য। শফিক রেহমান বলেন, দেশে শান্তি ও স্থিতিশীলতায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং গণতান্ত্রিকভাবে দেশকে এগিয়ে নিতে তাঁদের একসঙ্গে কাজ করা দরকার।

যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার সাংবাদিকতায় অবদানের জন্য কাজী নজরুল ইসলাম পদক চালুর প্রস্তাব দেন, যা সভায় গৃহীত হয়। এনইসি প্রতিবছর সাংবাদিকতায় নজরুল পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যান্য বক্তা এনইসিকে সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য কাজ করতে এবং সারা দেশের সম্পাদকদের কণ্ঠস্বর হয়ে উঠতে আহ্বান জানান।

01 Sep 26 1NOJOR.COM

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতৃত্বে নির্বাচিত শফিক রেহমান ও মাহমুদুর রহমান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।