Web Analytics

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। বৃহস্পতিবার ঢাকার ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানায়। চিঠিতে রাজা চার্লস ও তাঁর স্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং দুই দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের কথা স্মরণ করেন।

রাজা উল্লেখ করেন, যুক্তরাজ্যে ৬ লাখ ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বসবাস করেন, যারা ব্রিটিশ সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করছেন। তিনি বলেন, বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে ঐক্য ও সম্মিলিত শক্তি আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর কমনওয়েলথের বৈচিত্র্য ও তরুণ প্রজন্মের উদ্যম আশা ও অগ্রগতির অনুপ্রেরণা জোগাচ্ছে।

রাজা চার্লস আগামী নভেম্বরে কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের প্রতীক্ষার কথা উল্লেখ করেন, যেখানে সদস্য রাষ্ট্রগুলো ভবিষ্যতের জন্য যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে। তিনি বাংলাদেশের মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

27 Mar 26 1NOJOR.COM

বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।