Web Analytics

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৫১তম বিশেষ বিসিএস পরীক্ষা-২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বাস্থ্য ক্যাডারের পাঁচ হাজার শূন্য পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এর মধ্যে সহকারী সার্জনের চার হাজার ৭০০টি এবং সহকারী ডেন্টাল সার্জনের ৩০০টি পদ রয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি বুধবার প্রকাশিত হয়।

প্রার্থীদের বয়স ১ সেপ্টেম্বর তারিখে ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। ১ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। পরীক্ষার ফি ও সার্ভিস চার্জসহ ২০৫ টাকা ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত জমা দেওয়া যাবে।

নভেম্বরে এমসিকিউ পদ্ধতিতে দুই ঘণ্টার ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে, এরপর ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি সঠিক উত্তরে এক নম্বর এবং ভুল উত্তরে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষার পাস নম্বর কমিশন নির্ধারণ করবে। পরীক্ষা মূলত ঢাকায় হবে, তবে প্রার্থীসংখ্যা ও পরিস্থিতি বিবেচনায় অন্য কেন্দ্রেও আয়োজন হতে পারে।

25 Sep 26 1NOJOR.COM

৫১তম বিশেষ বিসিএসে স্বাস্থ্য ক্যাডারের পাঁচ হাজার পদে আবেদন আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।