Web Analytics

সরকারি বাসা বা ফ্ল্যাটের বরাদ্দপ্রাপকদের সাবলেট ভাড়াটিয়া সরিয়ে ৩১ অক্টোবরের মধ্যে নিজেদের বরাদ্দকৃত বাসায় বসবাসের নির্দেশ দিয়েছে সরকার। সরকারি আবাসন পরিদপ্তর বৃহস্পতিবার জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়। নির্দেশনা না মানলে বরাদ্দ বাতিল এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসন পরিদপ্তরের পরিদর্শন দলের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, কিছু বরাদ্দপ্রাপক তাদের নামে বরাদ্দ হওয়া বাসা বা ফ্ল্যাটের এক বা দুই কক্ষ কিংবা পুরো বাসা অন্যের কাছে সাবলেট বা ভাড়া দিয়েছেন। পরিদপ্তরের ভাষ্য অনুযায়ী, এ ধরনের কার্যক্রম বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর পরিপন্থী।

পরিদপ্তরের আওতাধীন সরকারি বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ, এমনকি এক বা একাধিক কক্ষও ভাড়া বা সাবলেট না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সময়সীমার পর কোনো বাসায় সাবলেট বা ভাড়াটিয়া পাওয়া গেলে কারণ দর্শানোর সুযোগ ছাড়াই বরাদ্দ বাতিলসহ বিধি অনুযায়ী শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিধি ১৪(৩) অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির অফিস প্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকেও জানিয়ে শৃঙ্খলামূলক ব্যবস্থা চাওয়া হবে।

30 Oct 26 1NOJOR.COM

সরকারি বাসার বরাদ্দপ্রাপকদের ৩১ অক্টোবরের মধ্যে সাবলেট ভাড়াটিয়া সরানোর নির্দেশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।