Web Analytics

ঢাকার সাভারের আমিনবাজারের বরদেশি এলাকায় পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের সদস্য আলতাফ হোসেনকে, ৫৮, দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে। শনিবার রাত ৮টার দিকে এ হামলা হয়। এতে তাঁর ছোট ছেলে আরিফুল ইসলাম, ২৬, গুরুতর আহত হন। আলতাফ ঢাকার মালিবাগ জোনে এসবির সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম। পুলিশ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, আমিনবাজারের বড়দেশি মদিনা হাউজিং এলাকার গেঞ্জি ফ্যাক্টরির সামনে আলতাফ ও তাঁর ছেলে ১০ থেকে ১৫ জনের হামলার শিকার হন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, একটি প্রাইভেট কার রাখা নিয়ে ঘটনার সূত্রপাত। স্থানীয়রা রাত সাড়ে ৯টার দিকে বাবা ও ছেলেকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে এবং পরিবার নিয়ে সাভারের আমিনবাজার এলাকায় বসবাস করতেন।

06 Sep 26 1NOJOR.COM

সাভারের আমিনবাজারে পিটুনিতে এসবির সদস্য আলতাফ নিহত, ছেলে গুরুতর আহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।