Web Analytics

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের খন্দকারপাড়ায় বুধবার বিকেলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মায়েশা আক্তার (সাড়ে ৩ বছর) ও মুজাহিদুল ইসলাম (৩)। তারা চাচাতো ভাইবোন। খেলতে গিয়ে মুজাহিদ অসাবধানতাবশত পুকুরে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে মায়েশাও পানিতে নেমে ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি চররমিজ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ঘটে। মায়েশা প্রবাসী মো. রিয়াজের মেয়ে এবং মুজাহিদ টাইলস মিস্ত্রি মো. মনজুরের ছেলে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, একজনকে বাঁচাতে গিয়ে আরেকজন মারা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাসুদ জাহান জানান, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

রামগতি থানার ওসি লিটন দেওয়ান জানান, দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছেন, তবে বিস্তারিত জানা যায়নি।

09 Jul 26 1NOJOR.COM

রামগতিতে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইবোনের মৃত্যু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।