Web Analytics

কক্সবাজার–০১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করে বাংলাদেশ সরকারের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। সূত্র জানায়, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। দেশের স্বাধীনতার পর এই প্রথমবার পর্যটন রাজধানীখ্যাত কক্সবাজার জেলা থেকে কেউ পূর্ণমন্ত্রী হলেন। সালাহউদ্দিন আহমদ এর আগে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখকে ৯৫ হাজার ৮৩০ ভোটে পরাজিত করে বিজয়ী হন। ১৯৯৬ ও ২০০১ সালেও তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৫ সালে গুম ও নির্বাসনের পর তিনি ২০২৪ সালের আগস্টে দেশে ফিরে আসেন।

কক্সবাজার জেলা বিএনপির নেতারা এই ঘটনাকে জেলার জন্য গৌরবের মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে কক্সবাজার ও দেশ আরও উন্নতির পথে এগিয়ে যাবে।

18 Feb 26 1NOJOR.COM

কক্সবাজার থেকে প্রথম পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন সালাহউদ্দিন আহমদ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।