Web Analytics

ইরানের জোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের শিক্ষা মন্ত্রণালয় দেশজুড়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীর ক্লাস বাতিল করেছে। দক্ষিণ ইসরাইলের আরাদ ও ডিমোনা শহরে হামলার পর রোববার ও সোমবার এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় প্রায় ১০০ জন আহত হয়েছেন, যার মধ্যে আরাদ শহরেই ৫০ জনের বেশি। মিডল ইস্ট মনিটর ও টিআরটি ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী, আরাদে অন্তত ৬ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছেন। হামলার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উদ্ধার ও জরুরি কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন এবং মাঠ পর্যায়ের উদ্ধারকারী বাহিনীকে আরও শক্তিশালী করার কথা জানিয়েছেন।

দেশজুড়ে ক্লাস স্থগিতের এই সিদ্ধান্ত নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও জরুরি তৎপরতা বাড়ানোর প্রয়োজনীয়তার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

22 Mar 26 1NOJOR.COM

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলজুড়ে সশরীর ক্লাস স্থগিত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।