Web Analytics

দীপাবলি উপলক্ষে রোববার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জে ইছামতি নদী পরিদর্শন করে বাংলাদেশিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, বাইনোকুলার দিয়ে নদীর ওপারে তাকিয়ে বাংলাদেশিদের ভারতে প্রবেশের সুযোগের অপেক্ষায় ওত পেতে থাকতে দেখেছেন। সুযোগ পেলে তারা দলে দলে ভারতে ঢুকে পড়বেন বলেও তিনি মন্তব্য করেন।

শুভেন্দু বিএসএফের স্পিডবোটে চড়ে ইছামতি নদীর কিছু এলাকা ঘুরে দেখেন এবং পরে ৭৪ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের ক্যাম্পে সদস্যদের সঙ্গে সময় কাটান। তিনি বলেন, রাজ্যে কোনো অনুপ্রবেশকারীকে থাকতে দেওয়া হবে না; তাদের খুঁজে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এ লক্ষ্যে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি চলছে বলেও তিনি জানান।

আগামী বছর থেকে ‘সীমা মিত্র সম্মান’ নামে একটি পুরস্কার দেওয়ার অনুষ্ঠান চালুর ঘোষণা দেন শুভেন্দু। কালীপূজার উদ্বোধনের পর স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বিএসএফ ও পুলিশের ভূমিকার প্রশংসা করেন। ইছামতীর তীরে বেড়া নির্মাণ নিয়েও বিএসএফের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

08 Nov 26 1NOJOR.COM

ইছামতীর ওপারে বাংলাদেশিরা ভারতে ঢোকার অপেক্ষায় ছিল বলে শুভেন্দুর দাবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।