Web Analytics

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যার পানি নামার পর বিভিন্ন প্রজাতির সাপ বসতবাড়ি, উঠান, রান্নাঘর, গোয়ালঘর ও স্যাঁতসেঁতে স্থানে আশ্রয় নিয়েছে। স্থানীয়দের দাবি, শনিবার পর্যন্ত অন্তত ৩৫ জনকে সাপ দংশন করেছে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টা পর্যন্ত ২২ জন রোগী সাপে কাটা অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক বন্যায় প্রায় ৪০ হাজার বসতঘরে পানি ঢোকে, এতে ১৩ হাজারের বেশি মাটির ঘর ধসে পড়ে এবং হাজারো টিন ও ছনের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এসব ঘরবাড়ি পরিষ্কার করতে গিয়ে অনেকেই বিষধর ও নির্বিষ সাপের কামড়ে আক্রান্ত হন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে এবং এখন পর্যন্ত কারও অ্যান্টিভেনম প্রয়োজন হয়নি। তিনি সবাইকে কুসংস্কার না মেনে দ্রুত সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার আহ্বান জানান।

18 Jul 26 1NOJOR.COM

বাঁশখালীতে বন্যার পর সাপের দংশনে আতঙ্ক, ২২ জন চিকিৎসা নিয়ে সুস্থ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।