রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃতির চেষ্টার মামলায় রিমান্ড শেষে আ ন ম আয়াস ও মার্জিয়া খন্দকার রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার, ১৪ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হাসান এ আদেশ দেন। মামলায় উসকানিমূলক বক্তব্য এবং ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের অভিযোগও রয়েছে।
শাহবাগ থানার উপপরিদর্শক আব্দুল গাফফার হিমেল রিমান্ড শেষে দুজনকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন। আয়াসের তিন দিনের এবং রিমির দুই দিনের রিমান্ড গত রোববার, ১১ অক্টোবর মঞ্জুর হয়েছিল। তদন্ত কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে পলাতক অন্য আসামিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে।
আসামিপক্ষে আইনজীবী মনির হোসেন সুমন জামিনের আবেদন করেন, যার তীব্র বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। শুনানিকে কেন্দ্র করে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল হলে বিচারক কিছুক্ষণের জন্য এজলাস ছাড়েন। প্রায় ছয় মিনিট পর তিনি ফিরে উভয় পক্ষের শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই মামলায় সাকিব ও সুজনকে ১৩ অক্টোবর কারাগারে পাঠানো হয়েছিল।
রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির মামলায় রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।