যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব পাঠিয়েছে ইরান। তাসনিম নিউজ এজেন্সিকে একটি সূত্র জানায়, বুধবার রাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই জবাব পাঠানো হয়েছে এবং তেহরান এখন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। ইরান তাদের জবাবে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত তুলে ধরেছে, যার মধ্যে রয়েছে সব ধরনের আগ্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ড বন্ধ করা, ভবিষ্যতে যুদ্ধ পুনরায় শুরু না হয় তা নিশ্চিত করা, এবং যুদ্ধের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের নিশ্চয়তা প্রদান।
ইরান আরও জানায়, আঞ্চলিক সব ফ্রন্ট ও প্রতিরোধ গোষ্ঠীর ক্ষেত্রেও যুদ্ধের অবসান কার্যকর করতে হবে। হরমুজ প্রণালির ওপর নিজেদের সার্বভৌমত্বকে ‘প্রাকৃতিক ও আইনি অধিকার’ হিসেবে উল্লেখ করে ইরান জানায়, এটি অব্যাহত থাকবে এবং অন্য পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের নিশ্চয়তা হিসেবেও স্বীকৃতি দিতে হবে।
সূত্রের মতে, এসব শর্ত জেনেভায় অনুষ্ঠিত দ্বিতীয় দফা পারমাণবিক আলোচনায় উত্থাপিত দাবির বাইরে ইরানের নতুন অবস্থান হিসেবে বিবেচিত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানের জবাব, যুদ্ধ ও সার্বভৌমত্বে নতুন শর্ত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।