ব্রাজিলের রিও ডি জেনিরোতে রোববার সকালে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি শহরের পশ্চিমাঞ্চলীয় উপশহর রেক্রেইও দোস বান্দেইরান্তেসে ঘটে, যেখানে হেলিকপ্টার দুটি একটি বৈদ্যুতিক গাড়ির ডিলারশিপের পার্কিং লটে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
দেশটির দমকল বিভাগ জানায়, সংঘর্ষের পর প্রায় ২০টি গাড়িতে আগুন ধরে যায়। দমকল বিভাগের মুখপাত্র ফাবিও কন্ত্রেইরাস জানান, বৈদ্যুতিক গাড়িগুলোর লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে বিষাক্ত গ্যাস নির্গত হওয়ায় আগুন নেভানো কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, এ ধরনের ব্যাটারিতে আগুন লাগলে তা থেকে অত্যন্ত বিষাক্ত গ্যাস নির্গত হয় এবং আগুনের তাপমাত্রা ও তীব্রতা বাড়িয়ে দেয়।
কন্ত্রেইরাস আরও জানান, আশপাশের এলাকা জনবহুল হওয়ায় হেলিকপ্টারগুলো পার্কিং লটে বিধ্বস্ত না হলে মৃতের সংখ্যা আরও বেশি হতে পারত। উদ্ধারকারীরা এক হেলিকপ্টারের ধ্বংসাবশেষ থেকে পাঁচজনের লাশ এবং অন্য হেলিকপ্টার থেকে পাইলটের লাশ উদ্ধার করেন।
রিওতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত, বৈদ্যুতিক গাড়িতে আগুন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।