প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। শনিবার অনুষ্ঠিত এই কর্মসূচি দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন উদ্যোগের অংশ, যার লক্ষ্য পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদার করা।
বিএনপির ফেসবুক পেজে জানানো হয়, এ উদ্যোগটি দলের নির্বাচনি ইশতিহারে ঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জলাধার সংরক্ষণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে বিশেষ বাসে করে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর এলাকায় পৌঁছে এক পথসভায় বক্তব্য দেন এবং পরে শাহরাস্তিতে এসে কর্মসূচির উদ্বোধন করেন।
চাঁদপুরের শাহরাস্তি থেকে খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করলেন তারেক রহমান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।