স্বাস্থ্যসেবা, চিকিৎসা সরঞ্জাম, অস্ত্রোপচার, ফার্মাসিউটিক্যাল ও ডায়াগনস্টিক যন্ত্রপাতি বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ‘মেডিটেক্স হেলথ ট্যুরিজম ২০২৬’ আগামী ৭ মে ঢাকায় শুরু হবে। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) আয়োজিত এই প্রদর্শনী ৯ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলবে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম এ তথ্য জানান।
আয়োজকদের মতে, এই প্রদর্শনী স্বাস্থ্যসেবা খাতের ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান ও প্রযুক্তির আদান-প্রদান বাড়াবে। এতে বাংলাদেশের স্বাস্থ্যসেবা, চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্য পর্যটন খাতের উন্নয়ন ত্বরান্বিত হবে। মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করতে নির্ভরযোগ্য চিকিৎসক ও হাসপাতালের ভূমিকা নিয়েও গুরুত্ব দেওয়া হবে।
একই সময়ে ১৭তম মেডিটেক্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, ১০ম বাংলাদেশ ক্লিনিক্যাল ল্যাব এক্সপো, ১২তম ফার্মা বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো এবং ৯ম ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিসেস এক্সপো অনুষ্ঠিত হবে। ১৫টিরও বেশি দেশের ৯০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে এবং আন্তর্জাতিক সেমিনারও আয়োজন করা হবে।
১৫ দেশের ৯০ প্রতিষ্ঠানের অংশগ্রহণে ঢাকায় মেডিটেক্স হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।