Web Analytics

রাজধানীর মোহাম্মদপুরে জুলাই বিপ্লবে ৯ জনকে হত্যার ঘটনায় সাবেক মেয়র ফজলে নূর তাপস, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ঘোষণার জন্য আগামী ৭ মে তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রোববার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশন ও আসামিপক্ষের শুনানি শেষে এই সিদ্ধান্ত দেয়।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। শুনানি মূলত ১৫ এপ্রিল হওয়ার কথা থাকলেও প্রসিকিউশনের আবেদনে সময় বাড়ানো হয়। মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারসহ নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৮ নেতা-কর্মী।

চারজন আসামি বর্তমানে কারাগারে আছেন এবং তাদের রবিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।

26 Apr 26 1NOJOR.COM

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৭ মে নির্ধারণ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।