Web Analytics

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ২ আগস্ট টেলিফোন আলাপে তিনি ইরানের ওপর হামলা বাড়ানোর পরিকল্পনা নিয়ে উদ্বেগ জানান। পরে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হামলা বাতিলের বিষয়ে সম্মত হওয়ার কথা ঘোষণা করেন, যদিও তিনি এটিকে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর সঙ্গে যুক্ত করেছেন।

অ্যাক্সিওস একজন মার্কিন কর্মকর্তার বরাতে জানায়, যুবরাজ যুক্তরাষ্ট্রের কর্মপরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং স্পষ্টতা চান। বিষয়টি সম্পর্কে অবগত আরেকটি সূত্র বলেছে, তিনি ট্রাম্পকে পরিস্থিতি শান্ত করতে এবং হামলা থেকে বিরত থাকতে অনুরোধ করেন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, মধ্যপ্রাচ্যের দেশগুলো তাকে ইরানে হামলা না করতে রাজি করিয়েছে।

এপি ফোনালাপ সম্পর্কে অবগত সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু বা বিদ্যুৎকেন্দ্রে ব্যাপক হামলা চালালে তেহরান প্রতিক্রিয়ায় সৌদি আরব ও অন্য উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোয় হামলা চালাতে পারে। এ সম্ভাবনা নিয়ে সৌদি আরব উদ্বিগ্ন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

02 Aug 26 1NOJOR.COM

সৌদি যুবরাজের আহ্বানের পর ইরানে হামলা না করার কথা বললেন ট্রাম্প

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।